পটিয়ায় র‌্যাবের হাতে অস্ত্র-গুলিসহ ‘সন্ত্রাসী’ আটক  

 সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-০৮-১১ , ১১:২২ এএম

পটিয়ায় র‌্যাবের হাতে অস্ত্র-গুলিসহ ‘সন্ত্রাসী’ আটক   ছবি: সিটিজেন নিউজ

চট্টগ্রামের পটিয়া থানাধীন এলাকায় র‌্যাব অভিযান চালিয়ে অস্ত্র-গুলিসহ মামুনুল কাদের(৪২) নামে একজনকে আটক করে। সোমবার (১০ আগস্ট) রাতে উপজেলার হাবিলাশদ্বীপ এলাকা থেকে তাকে আটক করে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ানের (র‌্যাব-৭) একটি অভিযানিক দল।

আটক কাদের পটিয়ার চরকানাই এলাকার মৃত এসএম সোলাইমানের ছেলে।

র‌্যাবের দাবি, কাদের অবৈধ অস্ত্র ব্যবহার করে বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম করে আসছে। সে দীর্ঘদিন যাবত অস্ত্র ব্যবসা ও সন্ত্রসী কার্যকলাপের সাথে জড়িত।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান মামুন সিটিজেন নিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতেপটিয়া থানাধীন হাবিলাশদ্বীপ এলাকায় রহমানিয়া ফার্নিচার নামক দোকানের সামনে অভিযান চালিয়ে ১ টি বিদেশি পিস্তল, ২ টি ম্যাগাজিন ও ২ রাউন্ড গুলিসহ কাদের’কে আটক করা হয়।

তিনি আরও বলেন, কাদের ওইস্থানে মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য কেনা-বেচার জন্য অবস্থান করছিলো। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।