সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-০৮-১০ , ০৭:৫১ পিএম
ছবি: সিটিজেন নিউজ
ক্রসফায়ারের ভয় দেখিয়ে চাঁদাবাজির অভিযোগে রাজধানীর কোতোয়ালি থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমানসহ পাঁচ পুলিশের বিরুদ্ধে মামলা করেছেন এক ব্যবসায়ী। ব্যবসায়ীর নাম মোহাম্মদ সোহেল। তিনি কোতোয়ালী থানা এলাকায় কাপড়ের ব্যবসার সঙ্গে জড়িত।
সোমবার ঢাকা মহানগর হাকিম আবু সুফিয়ান নোমানের আদালতে এ মামলাটি করেন তিনি। মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) একজন এএসপি পদ মর্যাদার কর্মকর্তাকে তদন্তভার দিতে নির্দেশ দিয়েছেন আদালত।
এছাড়া আগামী ১৬ সেপ্টেম্বরের মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন আদালত।
ওসি মিজানুর রহমান ছাড়া অন্য আসামিরা হলেন, কোতয়ালি থানার উপ-পরিদর্শক পবিত্র সরকার (৪২), খালিদ শেখ (৪৫), সহকারী উপ-পরিদর্শক শাহিনুর রহমান (৪২), কনেস্টবল মো. মিজান (৫২) ও সোর্স মোতালেব।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.