স্বাস্থ্যবিধি মানাতে প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ

 সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-০৮-১০ , ০৫:০৪ পিএম

স্বাস্থ্যবিধি মানাতে প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ ছবি: সিটিজেন নিউজ

করোনা সংক্রমণ কমাতে মানুষকে স্বাস্থ্যবিধি মেনে চলতে, প্রয়োজনে ভ্রাম্যমান আদালত পরিচালনার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি বলেন, ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মানুষকে সতর্ক ও সচেতন করার পাশাপাশি মাস্ক পরতে বাধ্য করারও নির্দেশ দেন।

সোমবার (১০আগস্ট) সকালে মন্ত্রি পরিষদের সভায় অনির্ধারিত আলোচনায় প্রধানমন্ত্রী এই নির্দেশনা দেন। প্রধানমন্ত্রী বলেন, উজানে আরও বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে তাই সংশ্লিষ্ট সকলকে এ বিষয়ে সতর্ক থাকতে হবে।

একইসাথে দীর্ঘস্থায়ী বন্যা মোকাবেলায় পুনর্বাসনের সার্বিক প্রস্তুতি নেয়ারও নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। আজ মন্ত্রী সভা কমিটি চলচ্চিত্র শিল্পীদের আর্থিক সহায়তাসহ তাদের সার্বিক কল্যাণে ‘বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্ট আইন ২০২০’ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে।

এছাড়াও রহনপুর ও সিঙ্গাবাদ দিয়ে নেপাল যাতে রেলপথে মালামাল আনা নেয়া করতে পারে এজন্য ট্রানজিট চুক্তির খসড়া অনুমোদন করেছে মন্ত্রিসভা।