নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৮-১০ , ০১:১২ পিএম
ছবি: সিটিজেন নিউজ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে ৯১ টি কম্পিউটার চুরির ঘটনা ঘটেছে। রবিবার (৯ আগস্ট) এই ঘটনাটি বিশ্ববিদ্যালয় প্রশাসনের নজরে আসে।
করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন বিশ্ববিদ্যালয় বন্ধ থাকার পর গতকাল রবিবার ( ৯ আগস্ট) থেকে সীমিত পরিসরে শুরু হয়েছে প্রায় সকল দাপ্তরিক কার্যক্রম।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, বন্ধ শেষে সোমবার সকালের দিকে লাইব্রেরি সংশ্লিষ্টরা লাইব্রেরিতে ঢুকে দেখেন লাইব্রেরির পেছন দিকের জানালা ভাঙ্গা। কম্পিউটারগুলো নেই। পরে তারা রেজিস্টার দপ্তরকে এ বিষয়ে অবহিত করেন।
এ বিষয়ে রেজিস্টার প্রফেসর ড. নুরউদ্দিন আহমেদ বলেন, সম্ভবত বিশ্ববিদ্যালয়ের পিছন দিয়ে নদীর (ক্যানাল) যে পথ আছে, ঐ যায়গা দিয়েই চুরির ঘটনাটি ঘটেছে। মামলা করার ও একটি তদন্ত কমিটি গঠনের প্রস্ততি চলছে।
বশেমুরবিপ্রবির সহকারী নিরাপত্তা কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, ‘আমরা চুরির বিষয়ে জানার পর বিশ্ববিদ্যালয়ের সিসিটিভি ফুটেজ চেক করেছি। সিসিটিভিতে ২৭ জুলাই থেকে আজ পর্যন্ত সব ভিডিও ফুটেজ রয়েছে। এসময়ে কোনও চুরির ঘটনা ঘটেনি। আর এর আগে ২০ তারিখ উপাচার্য (রুটিন দায়িত্ব) মহোদয় লাইব্রেরি পরিদর্শন করেছিলেন। তখনও সকল কম্পিউটার যথাস্থানে ছিলো। তাই আমরা ধারণা করছি ২০ থেকে ২৭ তারিখের মধ্যবর্তী সময়ে এই চুরির ঘটনা ঘটেছে।’
তরিকুল ইসলাম আরও জানান, ‘বিশ্ববিদ্যালয়ের ৩০ জন প্রহরীর মধ্যে ২০ জন ২৩ তারিখ থেকে কোনও নির্দিষ্ট কারণ না জানিয়ে অনুপস্থিত ছিলেন তাই নিরাপত্তাজনিত কিছুটা সমস্যা ছিল। তবে আমরা চেষ্টা করেছি অবশিষ্ট প্রহরী ও আনসারদের সমন্বয়ে নিরাপত্তা নিশ্চিত করতে।’
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.