সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-০৮-১০ , ১২:৫৫ পিএম
ছবি: সিটিজেন নিউজ
পুলিশের গুলিতে সাবেক সেনা কর্মকর্তা সিনহা মো. রাশেদ খান হত্যাকাণ্ডের বিচারকাজ দ্রুত করার দাবি জানিয়েছে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের সংগঠন ‘রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’ (রাওয়া)। সোমবার (১০ আগস্ট) দুপুরে উত্তরায় এক সংবাদ সম্মেলনে এ দাবি তুলে ধরেন সংগঠনের চেয়ারম্যান মেজর (অব.) খন্দকার নূরুল আফসার ।
তিনি বলেন, তদন্ত কমিটির রিপোর্ট অনুযায়ী মেজর সিনহাকে ঠান্ডা মাথায় হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ডের সাথে বাকী যারা জড়িত তাদের অভিলম্বে গ্রেফতারের দাবি জানান তিনি ।
একই সাথে কক্সবাজারের পুলিশ সুপার এ.বি.এম মাসুদকেও দ্রুত প্রত্যাহার করার দাবি জানান রাওয়ার চেয়ারম্যান খন্দকার নূরুল আফসার ।
এ সময় সিনহার মা বলেন, কথায় নয়, কাজে বিশ্বাসী ছিল আমার ছেলে। দেশকে নিয়ে অনেক ভাবতো। ছেলে আমাকে বলতো, আম্মি আমরা যদি দেশে ভালো কিছু রেখে যাই তাহলে ভবিষ্যৎ প্রজন্ম সেটা অনুসরণ করবে।
তিনি আরও বলেন, সিনহা সবসময় ক্রিয়েটিভ কাজ করতে চাইত, সবসময় সারপ্রাইজ দিতে চাইত কাজের মাধ্যমে। ও বলতো, আমি আমার মনের খোরাকের জন্য কাজ করি; যাতে মানুষ উপকৃত হয়। একটা ডকুমেন্টরি করছি এখনো বলার মতো কিছু হয়নি, যখন হবে তখন বলব।
এর আগে, শুক্রবার (৩১ জুলাই) রাত ১০টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন বাংলাদেশ সেনাবাহিনীর মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদ খান।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.