সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-০৮-১০ , ১১:০৫ এএম
ছবি: সিটিজেন নিউজ
কক্সবাজারের টেকনাফে পুলিশের গুলিতে সাবেক মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় গ্রেফতার স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির শিক্ষার্থী সাহেদুল ইসলাম সিফাতের জামিন মঞ্জুর করেছেন আদালত। মাদক ও হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছিল।
সোমবার (১০ আগস্ট) বেলা ১১টায় জ্যেষ্ঠ বিচারিক হাকিম রামুর বিচারক দেলোয়ার হোসেনের আদালতে তার জামিন হয়। একইসাথে পুলিশের করা মামলার তদন্তভার র্যাবের হাতে হস্তান্তরের নির্দেশ দেয়া হয়েছে। সিফাতের আইনজীবী মাহাবুবুল আলম শাহীন বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে রোববার (৯ আগস্ট) রাশেদ খান হত্যা মামলার তদন্তে গুরুত্বপূর্ণ সাক্ষী স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির শিক্ষার্থী শিপ্রা রানী দেবনাথের জামিন দেয় আদালত।
কক্সবাজারের টেকনাফে পুলিশের গুলিতে সাবেক সেনা কর্মকর্তা সিনহা মোহাম্মদ রাশেদ নিহতের ঘটনায় ৭ আসামির রিমান্ড গতকাল রোববার থেকে শুরু হয়েছে। এছাড়া পলাতক দুইজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
গত ৩ জুলাই স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া বিভাগের তিন শিক্ষার্থীসহ ইউটিউব চ্যানেলের জন্য ভ্রমণ ভিডিও তৈরি করতে কক্সবাজারে যান। ৩১ জুলাই রাতে শামলাপুরের একটি পাহাড়ি এলাকায় শ্যুটিং শেষে ফেরার পথে তল্লাশির সময় পুলিশের গুলিতে নিহত হন সিনহা। আটক করা হয় তার সঙ্গে থাকা শিপ্রা ও সিফাতকে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.