সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-০৮-১০ , ০৯:০৩ এএম
ছবি: সিটিজেন নিউজ
গত ৫ এপ্রিল ২০২০ ইং, তারিখ বুধবার দুপুর ১টা ১১ মিনিটে ‘শফি-কুদ্দুসের অবৈধ অস্ত্রেই অশান্ত চট্টগ্রাম নগরীর একাংশ’ শিরোনমে ‘সিটিজেন নিউজ.কম.বিডি’তে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন শফিকুল ইসলাম শফি ও আব্দুল কুদ্দুস।
‘সিটিজেন নিউজ.কম.বিডি’তে অনুসন্ধানীমূলক ওই প্রতিবেদন প্রকাশের পর শফিকুল ইসলাম ও কুদ্দুসের দৃষ্টিগোচর হলে তারা সুপ্রীম কোর্টের বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে ‘সিটিজেন নিউজ.কম.বিডি’তে চট্টগ্রাম দপ্তরে ৯ এপ্রিল ২০২০ ইং, রবিবার (৯ আগস্ট) একটি প্রতিবাদ লিপি পাঠান।
সুপ্রীম কোর্টের বিজ্ঞ আইনজীবী মোকাররম হোসেন স্বাক্ষরিত ওই প্রতিবাদ লিপিতে বলা হয়েছে, ‘আমার মক্কেল শফিকুল ইসলাম শফি এবং আব্দুল কুদ্দুসকে নিয়ে সিটিজেন নিউজে প্রকাশিত সংবাদ মিথ্যা ও ভিত্তিহীন। শফিকুল ইসলাম শফি বিরুদ্ধে কোনও মামলা ও জিডি নেই।’ শফি এবং কুদ্দুস একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী বলে প্রতিবাদ লিপিতে উল্লেখ করা হয়। প্রকাশিত ওই সংবাদের তীব্র প্রতিবাদ জানান তিনি।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.