সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-০৮-০৯ , ০৫:২৫ পিএম
ছবি: সিটিজেন নিউজ
চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন এলাকায় জোরপূর্বক শিশুকে যৌন কাজে বাধ্য করায় নারীসহ ৫ জন আটক করেছে পুলিশ। শনিবার (৮ আগস্ট) রাতে তাদের আটক করে খুলশী থানা পুলিশের একটি অভিযানিক দল।
আটককৃতরা হলো- রহিমা আক্তার ওরফে ডলি (৪৯),সুমি আক্তার (২৫),ইয়াসমিন আক্তার মুন্নি (৪০),মো. শামীম উল করিম (২৮) ও রহিমা বেগম (৩৫)।
পুলিশের দাবি, আটককৃতরা দীর্ঘদিন ধরে দেহ ব্যবসার সঙ্গে জড়িত।
পুলিশ জানায়, সুমি আক্তার নামে এক নারী যৌনকর্মী হিসেবে বিভিন্ন জায়গায় যেতেন। গত ২৪ জুন সুমি খুলশী থানাধীন ওমেন কলেজ মোড় সংলগ্ন লায়ন্স চক্ষু হাসপাতাল গলি খাজা মঞ্জিল তৃতীয় তলা লাগজারি বিউটি পার্লারে যৌন কাজ করার সময় জিন্নাত (ছদ্মনাম) (১৪) নামে শিশুটিকে নিয়ে যায়। পরে ওই ঘরের মালিক রহিমা আক্তার প্রকাশ ডলি জিন্নাতকে দিয়ে জোরপূর্বক যৌনকাজ করায়।
বিষয়টি নিশ্চিত করে বায়েজিদ বোস্তামি জোনের সহকারী কমিশনার (এসি) পরিত্রাণ তালুকদার সিটিজেন নিউজকে জানান, শিশু জিন্নাতকে ডলি ও তার সহযোগী ইয়াসমিন আক্তার মুন্নি জোরপূর্বক শিশু জিনাতকে একাধিকবার যৌন কাজে বাধ্য করে। বিষয়টি সে তার পরিবারে জানালো শিশুটিবার বাবা বিষয়টি পুলিশকে জানায়। পরে পুলিশ উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে।
তিনি বলেন, অভিযানকালে ওই ঘরে অসামাজিক কাজ করার সময় মো. শামীম উল করিম এবং রহিমা বেগমকে আটক করা হয়। এ ঘটনায় মানব পাচার আইনে দুইটি মামলা রুজু করা হয়েছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.