সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-০৮-০৯ , ১২:৩৯ পিএম
ছবি: সিটিজেন নিউজ
চট্টগ্রাম মহানগরীর আকবরশাহ থানাধীন এলাকায় সেফটি ট্যাংকের বিষক্রিয়ায় দুই নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। রোববার (৮ আগস্ট) সকাল ৯ টার দিকে হারবাতলি এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন রাজু (৩০) ও রায়হান(২৮)। তাদের দুজনের বাড়িই নোয়াখালী জেলায়।
স্থানীয়রা জানান, এই দুই নির্মাণ শ্রমিক আকবর শাহ থানাধীন হারবাতলী এলাকায় একটি নবনির্মিত ভবনের ভূগর্ভস্থ পানির ট্যাংক পরিষ্কার করার জন্য নামলে গ্যাসের বিষক্রিয়ায় আক্রান্ত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন এসে গুরুতর আহত দুইজনকে উদ্ধার করে পাশ্ববর্তী হাসপাতালে পাঠালে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে আকবরশাহ থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান চৌধুরী বলেন, আজ সকালে নির্মাণাধীন ভবনটির সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নামেন দুই শ্রমিক। সেপটিক ট্যাংকে নামার পর অনেকক্ষণ সেখান থেকে তারা না ওঠায় স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পাশাপাশি ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের লোকজন এসে সেপটিক ট্যাংকের ভেতর থেকে দুজনের লাশ উদ্ধার করে।
তিনি আরও বলেন, সেপটিক ট্যাংকের ভেতরে বিষাক্ত গ্যাসের কারণে দুজনের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অন্য কোনও কারণে তাদের মৃত্যু হয়েছে কি না, তা তদন্ত করা হচ্ছে। মারা যাওয়া দুই শ্রমিকের লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজে নেওয়া হয়েছে বলে জানায় পুলিশ।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.