গোপালগঞ্জে গৃহবধূসহ দুইজনের মরদেহ উদ্ধার

 সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-০৮-০৯ , ১১:৫৯ এএম

গোপালগঞ্জে গৃহবধূসহ দুইজনের মরদেহ উদ্ধার ছবি: সিটিজেন নিউজ

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার পৃথক স্থান থেকে এক গৃহবধূসহ দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৮ আগষ্ট) রাতে উপজেলার পোনা গ্রাম ও সন্ধ্যায় ঢাকা-খুলনা মহাসড়কের ফুকরা এলাকা থেকে ওই দুইজনের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন, কাশিয়ানী উপজেলার পোনা গ্রামের জামিনুর মোল্যার স্ত্রী নুপুর বেগম (২৫) ও অজ্ঞাত (৩৫)।

কাশিয়ানী থানার এসআই রতন বৈরাগী জানান, রাতে পোনা গ্রামের নিজ বাড়ির পাশের একটি গাছে নুপুর বেগমের মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পায় এলাকাবাসী। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে। মরদেহ উদ্ধারের পরে ময়না তদন্তের জন্য রবিবার সকালে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।

এদিকে কাশিয়ানী থানার রামদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ খন্দকার আমিনুর রহমান জানান, সন্ধ্যায় একই উপজেলার ফুকরা এলাকার ঢাকা-খুলনা মহাসড়কের পাশে অজ্ঞান্ত ওই ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। পরে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ময়না তদন্তের জন্য রোববার সকালে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।

তিনি আরও জানান, মরদেহের শরীরের কোন আঘাতের চিহৃ নেই। ময়না তদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারন জানা যাবে। তবে এ রিপোর্ট লেখা পযর্ন্ত নিহতের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ।