সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-০৮-০৯ , ১১:২০ এএম
ছবি: সিটিজেন নিউজ
কক্সবাজারের টেকনাফে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যার উদ্দেশ্য, সুনির্দিষ্টভাবে কারা জড়িত তদন্তে এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে মামলার তদন্তকারী সংস্থা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ ছাড়া গণমাধ্যমে প্রকাশিত পুলিশের ফোনালাপ বিষয়ে প্রয়োজনে কক্সবাজারের পুলিশ সুপার এ.বি.এম মাসুদকেও জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানান র্যাব কর্মকর্তা।
র্যাব সদর দপ্তরে বাহিনীর আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ সাংবাদিকদের জানান, রাশেদ হত্যা মামলাটি স্পর্শকাতর হওয়ায় এর তদন্তে স্বচ্ছতা নিশ্চিত করা হবে।
লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ বলেন, ‘ফোন আলাপের বিষয়টি যেটি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে সেটি র্যাবের নজরে এসেছে। এই ফোনালাপের বিষয়টি আমরা যাচাই-বাছাই করছি। যাচাই-বাছাই সাপেক্ষে তদন্তকারী কর্মকর্তা কর্তৃক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
তিনি বলেন, ‘এই হত্যাকাণ্ডের মোটিভ কী ছিল, তদন্তে আমরা এই বিষয়গুলোকে সামনে রেখে এবং হত্যাকাণ্ডের বিষয়ে নির্দিষ্টভাবে কোন কোন ব্যক্তি দায়ী, দায়ীদের নিরূপণ করাই আমাদের তদন্তের মূল লক্ষ্য হবে।’
এই কর্মকর্তা আরও জানান, আজ রোববার (৯ আগস্ট) থেকে আসামিদের নিজেদের হেফাজতে এনে জিজ্ঞাসাবাদের জন্য কারা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছেন স্থানীয় র্যাব কর্মকর্তারা।
এর আগে, শুক্রবার (৩১ জুলাই) রাত ১০টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন বাংলাদেশ সেনাবাহিনীর মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদ খান।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.