সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-০৮-০৯ , ১০:৩৮ এএম
ছবি: সিটিজেন নিউজ
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে (কোভিড-১৯) নতুন করে আক্রান্ত হয়েছেন ৭৩ জন। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৫ হাজার ৬৪ জন। শনিবার (৮ আগস্ট) রাতে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, চট্টগ্রামের পাঁচটি ল্যাব মোট ৪১৮টি নমুনা পরীক্ষা করা হয়।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় ৭৩ জন নতুন করে শনাক্ত হয়েছেন। এ দিন নমুনা পরীক্ষা করা হয় ৪১৮টি।
নতুন আক্রান্তদের মধ্যে নগরে ৬৫ জন এবং উপজেলায় ৮ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬৯ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ৩ জন।
তিনি আরও জানান, এনিয়ে চট্টগ্রামে মোট শনাক্ত ১৫ হাজার ৬৪ জন। মোট সুস্থ ১৩ হাজার ৪শ ২৪জন ও মোট মৃত ২শত ৪৩জন।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.