নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৮-০৮ , ০৫:২৭ পিএম
ছবি: সিটিজেন নিউজ
পিরোজপুরের স্বরূপকাঠিতে পানিতে ডুবে মুন্নি (৭) ও সাইমুন (৬) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৮ আগস্ট) দুপুরে উপজেলার জলাবাড়ি ইউনিয়নের কামারকাঠি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, আজ দুপুর ১২টার দিকে একই বাড়ির সাইমুন ও মুন্নি বাড়ির সকলের অগোচরে ঘরের সামনে খালে ডুবে যায়। স্বজনরা তাদের না পেয়ে ওই খালে তল্লাশি চালায়। এক পর্যায়ে ওই খাল থেকে তাদের অচেতন দেহ উদ্ধার করা হয়।
পরে স্বজনরা অচেতন অবস্থায় শিশু দুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইমরান হোসেন তাদের মৃত ঘোষণা করেন। মুন্নি কামারকাঠি গ্রামের মো. রুহুল আমিনের মেয়ে এবং সাইমুন একই এলাকায় নানা বাড়িতে বসবাসকারী মো. দেলোয়ার হোসেনের ছেলে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.