বরিশালে কাভার্ড ভ্যানচাপায় নিহত ৩

 সিটিজেন নিউজ ডেস্ক:
আপডেট: ২০২১-০২-০৬ , ১১:০১ এএম

বরিশালে কাভার্ড ভ্যানচাপায় নিহত ৩ ছবি । সিটিজেন নিউজ

ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর এলাকায় একটি ট্রাক মেরামতকালে কাভার্ড ভ্যানের ধাক্কায় ওই ট্রাকের ২ চালক ও ১ হেল্পার নিহত হয়েছে। শনিবার (৬ ফেব্রুয়ারি) ভোর রাত সাড়ে ৩ টায় এ ঘটনা ঘটে।

এতে নিহতরা হচ্ছে- দুই ট্রাকের চালক মো. আক্তার হোসেন (৩০), পিতা আ: কাদের বয়াতি, বাড়ি মেহেন্দীগঞ্জ ও মো. রাসেল (২২), পিতা আ: আজিজ, বাড়ি উত্তর জাগুয়া, বরিশাল এবং হেল্পার সোহান, পিতা মো: সুমন, মঠবাড়িয়া। .

গৌরনদী হাইয়ে থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভুইয়া বলেন, মহাসড়কের খাঞ্জাপুর এলাকায় একটি ট্রাক বিকল হয়ে যায়। সেটি মেরামতের জন্য ভোর রাতে চালক ও হেল্পার বিকল ট্রাকের নিচে প্রবেশ করে। আকস্মিক একটি কাভার্ড ভ্যান বিকল ট্রাকের উপর এসে পরে। এর ফলে দুই ট্রাকের চাপায় ২ চালক ও হেল্পার মারা যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে লাশ উদ্ধার করেছে। হাইয়ে থানার ওসি মনিরুল বলেন, ট্রাক দুটি বরিশাল যাচ্ছিল।