সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-০৮-০৮ , ১২:৪৫ পিএম
ছবি: সিটিজেন নিউজ
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় মহাসড়কের পাশ থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (৮ আগস্ট) সকাল নয়টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের নাসির গ্লাস ফ্যাক্টরির পূর্বপাশে জুঁই-যূথী ফিলিং স্টেশনের সামনে থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
নিহতরা হলেন মাসুদ (৩২) ও মামুন (২৮)। মাসুদ কুড়িগ্রামের চিলামারী উপজেলার শান্তিনগর গ্রামের ফরিদ ব্যাপারীর ছেলে এবং মামুন রংপুরের কোতোয়ালি থানার চানবাড়ি গ্রামের মকবুলের ছেলে।
মির্জাপুর থানার এসআই আবুল বাশার মোল্লা জানান, সকালে মহাসড়কের পাশে দুটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে। নিহতদের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাস্থলে একটি মোটরসাইকেল পাওয়া গেছে।
তিরি আরও জানান, ঘটনাস্থলে বিদ্যুতের অনেক তার রয়েছে। ধারণা করা হচ্ছে, নিহতরা মোটরসাইকেল আরোহী ছিলেন। মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের তারের সঙ্গে লেগে এই দুর্ঘটনা ঘটেছে। নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ সম্পর্কে জানা যাবে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.