সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-০৮-০৬ , ০২:৪১ পিএম
দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরও ২ হাজার ৯৭৭ জনের দেহে। এ নিয়ে দেশে মোট শনাক্ত হলেন ২ লাখ ৪৯ হাজার ৬৫১ জন। এছাড়া আক্রান্তদের মধ্যে আরও ৩৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৩ হাজার ৩০৬ জন।
বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে কোভিড-১৯ সম্পর্কিত নিয়মিত স্বাস্থ্য অধিদফতরের বুলেটিনে এসব তথ্য জানানো হয়।
এদিকে, করোনা নিয়ে আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক কোটি ৮৯ লাখ ৭১ হাজার ৬৯৮ জনে। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৭ লাখ ১১ হাজার ১১৬ জন। সুস্থ হয়েছেন এক কোটি ২১ লাখ ৬০ হাজার ৯৪৬ জন।
এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ২ লাখ ৭১ হাজার ৪০৬ জন। মারা গেছেন ৬৮৩৮ জন। একই সময়ে সুস্থ হয়েছেন প্রায় আড়াই লাখ মানুষ।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.