সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-০৮-০৬ , ০২:১২ পিএম
ছবি: সিটিজেন নিউজ
অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান নিহতের ঘটনায় টেকনাফ থানার (ওসি) প্রদীপ কুমার দাশকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে চট্টগ্রাম থেকে গ্রেফতার করা হয়।
জানা গেছে, চট্টগ্রাম থেকে ওসি প্রদীপকে পুলিশ হেফাজতে নেয়া হয়। বর্তমানে ওসিকে বহনকারী গাড়িটি কক্সবাজারে উদ্দেশ্য রওয়া দিয়েছে।
বুধবার (০৫ জুলাই) রাতে সাবেক মেজর সিনহা মো. রাশেদ খান নিহতের ঘটনাকে কেন্দ্র করে টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাসকে প্রত্যাহার কর হয়।
অন্যদিকে মামলার অন্যতম অভিযুক্ত পুলিশ পরিদর্শক লিয়াকত পুলিশ হেফাজতে আছে বলে পুলিশের একটি সূত্র জানিয়েছে।
এর আগে, টেকনাফ উপজেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারহার আদালতে ৯ পুলিশ সদস্যকে আসামি করে মামলা করেন তার বড় বোন শারমিন শাহরিয়া ফেরদৌস।
গত ৩১ জুলাই ঈদের আগের রাতে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর পুলিশ চেকপোস্টে গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান (৩৬)। তার গাড়িতে থাকা তার সঙ্গী সিফাতের ভাষ্যমতে, সিনহাকে কোনোরুপ জিজ্ঞাসাবাদ ছাড়াই চেকপোষ্টে গাড়ি থেকে নামতে বলে চার রাউন্ড গুলি ছুড়ে হত্যা করেন পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই লিয়াকত আলী।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.