দায়িত্ব নিলেন চসিক প্রশাসক সুজন

 সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-০৮-০৬ , ১২:৩৪ পিএম

দায়িত্ব নিলেন চসিক প্রশাসক সুজন ছবি: সিটিজেন নিউজ

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রশাসক হিসাবে দায়িত্ব নিলেন খোরশেদ আলম সুজন। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল পৌনে ১০টায় চসিক প্রশাসকের চেয়ারে বসেন তিনি।

গতকাল ৫ আগস্ট পূর্ণ মেয়াদ শেষে আনুষ্ঠানিকভাবে বিদায় নেন নির্বাচিত চসিক মেয়র আ জ ম নাছির উদ্দীন। এর আগে স্থানীয় সরকার বিভাগ চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়রের পদ শূন‌্য ঘোষণা করে।

নির্দিষ্ট মেয়াদ শেষ হওয়ার তিন মাস পূর্বে চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনা মহামারির কারণে নির্বাচন না হওয়ায় সরকারি নগর আওয়ামী লীগের সহ-সভাপতি, ত্যাগী আওয়ামী লীগ নেতা খোরশেদ আলম সুজনকে চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করে।