সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-০৮-০৫ , ০৫:০০ পিএম
গ্রেফত মো. রমজান আলী ও আব্দুল মান্নান প্রকাশ মান্না
চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন এলাকা থেকে অস্ত্রসহ দুইজনকে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার (৪ আগস্ট) রাতে চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকা থেকে তাদের গ্রেফতার করে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ানের (র্যাব-৭) একটি অভিযানিক দল।
গ্রেফতারকৃতরা হলেন- মো. রমজান আলী (৪২) ও আব্দুল মান্নান প্রকাশ মান্না(৩৪)। রমজান পটিয়া থানার কোলাগাঁ ইউনিয়নের লাখেরা গ্রামের মৃত তুফান আলীর ছেলে এবং মান্নান কোলাগাঁ গ্রামের জেবল আহমদের ছেলে।
র্যাবের দাবি, আটককৃতরা শীর্ষ সন্ত্রাসী। তাদের বিরুদ্ধে পটিয়া থানায় হত্যাসহ বহু মামলা রয়েছে।
র্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার মো. মাহমুদুল হাসান মামুন সিটিজেন নিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কর্ণফুলী থানার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ গ্রামের চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সুলতান ফকির মাজার গেট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও ২ রাউন্ড গুলি ১টি ম্যাগজিন উদ্ধার করা হয়
এ বিষয়ে র্যাব-৭ এর হাটহাজারী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. মুশফিকুর রহমান সিটিজেন নিউজকে জানান, রমজান চট্টগ্রামের পটিয়ায় বিভিন্ন অনৈতিক কর্মকান্ড করে বেড়াতো। ছিনতাই, মাদক ব্যবসা, দখলদারি, যৌন হয়রানি, খুনকরাই ছিল তার একমাত্র পেশা। কিশোর গ্যাং-এর সর্দার হিসেবেও পরিচিত এই রমজান।
তিনি আরও বলেন, পটিয়াকে বিভিন্ন অপরাধের রাজ্য কায়েম করে রেখেছিলো রমজান। থানায় পড়ে আছে মামলা আর অভিযোগের পাহাড়। তবুও এগুলোকে পরোয়া না করে সে তার ইচ্ছামত বিভিন্ন অপরাধ করেই চলতো। ভয় দেখিয়ে চাঁদা আদায়, রাতের আধারে ছিনতাই আর কিশোরদের অভিনব কায়দায় বিভিন্ন অনৈতিক কর্মকান্ডে লিপ্ত করাতে । অবশেষে শেষ রক্ষা হয়নি তার। শুধু রমজান নয় রমজানের মত বাকী যারা এই সমস্ত অপরাধের সাথে জড়িত তাদেরও অতি শিগিরিই গ্রেফতার করা হবে।
রমজান আলী ও তার সহযোগীর বিরুদ্ধে কর্ণফুলী থানায় অস্ত্র আইনে নতুন একটি মামলা করা হয়েছে বলে জানান র্যাবের ওই কর্মকর্তা।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.