সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-০৮-০৫ , ০৩:১৩ পিএম
ছবি: সিটিজেন নিউজ
সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩ হাজার ২৬৭ জনে। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৩২ শতাংশ। এছাড়া, গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ১৬০টি নমুনা পরীক্ষা করে ২ হাজার ৬৫৪ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ফলে দেশে করোনা শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ২ লাখ ৪৬ হাজার ৬৭৪ জনে। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৩.৭৮ শতাংশ। এ পর্যন্ত শনাক্তের হার ২০.৩৫ শতাংশ।
এদিকে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৮৯০ জন। সব মিলে মোট সুস্থ হয়েছেন ১ লাখ ৪১ হাজার ৭৫০ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৭.৪৬ শতাংশ।
আজ বুধবার দুপুর আড়াইটায় করোনা পরিস্থিতি নিয়ে অনলাইনে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত বুলেটিনে এসব তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
এদিকে, মৃত ৩৩ জনের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, এদের মধ্যে ২৫ জন পুরুষ ও ৮ জন নারী। এ পর্যন্ত পুরুষ মৃত্যুবরণ করেছেন ২ হাজার ৫৭৪ জন, ৭৮.৭৯ শতাংশ এবং নারী মৃত্যুবরণ করেছেন ৬৯৩ জন, ২১.২১ শতাংশ।
বয়স ভিত্তিক তথ্য বিশ্লেষণে দেখা গেছে, ৩১-৪০ বছরের মধ্যে ২ জন, ৪১-৫০ বছরের মধ্যে ৪ জন, ৫১-৬০ বছরের মধ্যে ৮ জন, ৬১-৭০ বছরের মধ্যে ১০ জন, ৭১-৮০ বছরের মধ্যে ৬ জন মারা গেছেন, ৮১-৯০ বছরের মধ্যে ১ জন এবং ৯১-১০০ বছরের মধ্যে ২ জন মারা গেছেন।
এলাকাভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ঢাকা বিভাগে ১৮ জন, চট্টগ্রাম বিভাগে ৯ জন, খুলনা বিভাগে ১ জন, রাজশাহী বিভাগে ১ জন, বরিশাল বিভাগে ১ জন এবং রংপুর বিভাগে ৩ জন মৃত্যুবরণ করেছেন।
উল্লেখ্য, গত ২ ফেব্রুয়ারি থেকে দেশে করোনাভাইরাস শনাক্তের পরীক্ষা শুরু হয়। ৮ মার্চ দেশে প্রথম রোগী শনাক্ত হয়।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.