সাবরিনা চৌধুরীসহ আটজনের বিরুদ্ধে চার্জশিট

 সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-০৮-০৫ , ০৩:০৩ পিএম

সাবরিনা চৌধুরীসহ আটজনের বিরুদ্ধে চার্জশিট ছবি: সিটিজেন নিউজ

কোভিড-১৯ টেস্ট নিয়ে প্রতারণার অভিযোগে গ্রেফতার জেকেজি হেলথকেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা চৌধুরী ও সিইও আরিফুল হক চৌধুরীসহ আটজনের বিরুদ্ধে চার্জশিট জমা দেয়া হয়েছে। বুধবার (৫ জুলাই) দুপুরে ঢাকা মহানগর হাকিম আদালতে চার্জশিট দাখিল করা হয়।

চার্জশিটে সাবরিনা ও আরিফকে করোনা টেস্ট জালিয়াতির মূল হোতা বলে উল্লেখ করা হয়েছে। বাকিরা প্রতারণা ও জালিয়াতি করতে তাদের সহযোগিতা করেছেন বলে উল্লেখ করা হয়।

করোনাভাইরাস টেস্টের নামে প্রতারণার অভিযোগে ২৩ জুন সাবরিনার স্বামী আরিফ চৌধুরীসহ ছয়জনকে গ্রেফতার করে তেজগাঁও থানা পুলিশ।