সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-০৮-০৫ , ০১:২০ পিএম
ছবি: সিটিজেন নিউজ
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খানের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, মর্মান্তিক এ হত্যাকাণ্ডের সঙ্গে যারাই জড়িত থাকুক না কেন সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যকে উদঘাটন করা হবে। যারা এর সঙ্গে জড়িত তারা কোনও অবস্থাতেই পার পাবে না।
বুধবার (৫ আগস্ট) সকালে শেখ কামালের ৭১ তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রথমে আবাহনী ক্লাব ও বনানী কবরস্থানে দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তার বাসভবন থেকে ব্রিফিংকালে একথা বলেন।
সেতুমন্ত্রী বলেন, শেখ কামাল ছিলেন দূরদর্শী ও গভীর চিন্তাবোধের অধিকারী এবং নির্লোভ, নির্মোহ, যিনি ক্ষমতার কেন্দ্র বিন্দুতে থেকেও ছিলো অতি সাধারণ।
শেখ কামাল উপমহাদেশের অন্যতম সফল ক্রীড়া সংগঠক ছিলেন, তিনি আধুনিক ফুটবল ও ক্রিকেটের প্রবর্তক ছিলেন বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.