কক্সবাজার প্রতিনিধি
আপডেট: ২০২০-০৮-০৫ , ১২:১১ পিএম
ছবি: সিটিজেন নিউজ
কক্সবাজারের টেকনাফে পুলিশের গুলিতে নিহত সাবেক সেনা কর্মকর্তা (মেজর) সিনহা মো. রাশেদ খান হত্যার ঘটনায় টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার ও লিয়াকতসহ ৯জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
বুধবার (৫ আগস্ট) সকালে কক্সবাজার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা দায়ের কারেন সিনহা মো. রাশেদ খানের বোন শারমিন শাহরিয়া।
আদালত মামলাটি র্যাবকে তদন্তের নির্দেশ দিয়েছেন।
মামলার আসামিরা হলেন, লিয়াকত, ওসি প্রদীপ কুমার দাশ, মো.রকি, শাহানুর করিম, কামাল হোসেন, লিটন মিয়া, টুটুল ও মোস্তফা।
জানা যায়, সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা থেকে কক্সবাজার জেলা প্রশাসনের সামনে পৌঁছান তিনি। পরে অ্যাডভোকেট মো. মোস্তফার চেম্বারে যান। মামলার কাগজ প্রস্তুত করে কক্সবাজার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তিনি মামলা করেন। তার সঙ্গে পরিবারের অন্য সদস্যরাও রয়েছেন।
এর আগে নিজস্ব প্রাইভেট কারে টেকনাফ থেকে কক্সবাজারে যাওয়ার সময় গত ৩১ জুলাই রাত ৯টার দিকে হত্যাকাণ্ডের শিকার হন রাশেদ।
এদিকে মেজর (অব.) সিনহা রাশেদের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটি শুরু করেছে।
রাশেদের মৃত্যুর ঘটনায় তার মা নাসিমা আক্তারকে ফোন করে সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিন। রাশেদের বাড়ি যশোরের বীর হেমায়েত সড়কে। প্রধানমন্ত্রীর নিরাপত্তায় নিয়োজিত স্পেশাল সিকিউরিটি ফোর্সেও (এসএসএফ) দায়িত্ব পালন করেছেন তিনি।
তার বাবা মুক্তিযোদ্ধা এরশাদ খান অর্থ মন্ত্রণালয়ের উপসচিব ছিলেন। ৫১ বিএমএ লং কোর্সে সেনাবাহিনীর কমিশন লাভ করেছিলেন সিনহা রাশেদ। পরে ২০১৮ সালে সৈয়দপুর সেনানিবাস থেকে স্বেচ্ছায় অবসর নেন।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.