নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৮-০৫ , ১১:২১ এএম
ছবি: সিটিজেন নিউজ
ঈদের ছুটি শেষে হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু হয়েছে। টানা ৫ দিন বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বুধবার (৫ আগস্ট) থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি-রফতানি কার্যক্রম।
মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বন্দরের আমদানি-রফতানিকারক গ্রুপ, সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনসহ বন্দর সংশ্লিষ্ট সংগঠনগুলি গত ৩১ জুলাই থেকে আমদানি-রফতানি বন্ধের এই সিদ্ধান্ত নিয়েছিলো।
হিলি স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপের সভাপতি ও হাকিমপুর উপজেলা চেয়ারম্যানহারুন উর রশিদ হারুন জানান, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গতকাল মঙ্গলবার পর্যন্ত একটানা ৫দিন এই বন্দরের মাধ্যমে দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখার সিন্ধান্ত হয়। বুধবার থেকে বন্দর দিয়ে যথারীতি শুরু হচ্ছে ভারত-বাংলাদেশের আমদানি-রফতানি কার্যক্রম।
তিনি বলেন, খুব অল্প সময়ের মধো হিলি স্থলবন্দরে আগের মতোই কর্মচঞ্চলতা ফিরে আসবে বলে আমরা আশাবাদী।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.