সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-০৮-০৪ , ০৮:১৯ পিএম
ছবি: সিটিজেন নিউজ
পুলিশের গুলিতে নিহত সাবেক সেনা কর্মকর্তা (মেজর) সিনহা মো. রাশেদ খানের মা নাসিমা আক্তারকে ফোন করে সমবেদনা ও সান্ত্বনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (৪ আগস্ট) প্রধানমন্ত্রী সিনহার মাকে ফোন করেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, আজ (মঙ্গলবার) মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা টেকনাফে নিহত সাবেক মেজর সিনহার মাকে টেলিফোনে সান্তনা দিয়েছেন। তিনি নিহতের পরিবারকে সুষ্ঠু তদন্ত ও বিচারের আশ্বাস দিয়েছেন এবং সেই সঙ্গে আর্থিক সহায়তার আশ্বাস দিয়েছেন। এ সময় নিহতের পরিবারের খোঁজ-খবর নেয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন সিনহার পরিবার।
এদিকে ফোনালাপে প্রধানমন্ত্রী এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের আশ্বাস দিয়েছেন বলে সিনহার মা গণমাধ্যমকে জানিয়েছেন।
সিনহার মা নাসিমা আক্তার গণমাধ্যমকে বলেন, আজ (মঙ্গলবার) মাননীয় প্রধানমন্ত্রী আমাকে ফোন করেছিলেন। ছেলে সিনহার এমন মৃত্যুতে প্রধানমন্ত্রী সান্ত্বনা ও সমবেদনা জানিয়েছেন এবং ঘটনার সুষ্ঠু তদন্ত করে বিচারের আশ্বাস দিয়েছেন।
নাসিমা আক্তার বলেন, ফোনালাপে প্রধানমন্ত্রী আমাকে বলেছেন- আমিও একই পথের পথিক। আপনাকে কিছু বলার মতো ভাষা আমার নেই। আমিও পুরো পরিবার হারিয়েছি। এ সময় আমি প্রধানমন্ত্রীকে বলেছি, এখন তো আর ছেলেকে ফিরে পাব না। তবে আমি সুষ্ঠু তদন্ত ও বিচার চাই। জবাবে প্রধানমন্ত্রী সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার করার আশ্বাস দেন।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.