সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-০৮-০৪ , ১১:২৬ এএম
ছবি: সিটিজেন নিউজ
চট্টগ্রামের প্রখ্যাত অর্থোপেডিক সার্জন, চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) অর্থোপেডিক সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. নজরুল ইসলাম চৌধুরী (তসলিম)মারা গেছেন। সোমবার (৩ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এর আগে করোনা আক্রান্ত হয়ে শ্বাসকষ্ট বৃদ্ধি পাওয়ায় গত রোববার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি হয়েছিলেন তিনি।
সহযোগী অধ্যাপক ডা. নজরুল ইসলাম চৌধুরীসহ চট্টগ্রামে এ পর্যন্ত ১২ জন চিকিৎসক করোনায় মারা গেছেন বলে তথ্য দিয়েছেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক ডা. ফয়সাল ইকবাল চৌধুরী।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.