পাহাড় থেকে কিশোরের গলিত লাশ উদ্ধার

 সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-০৮-০৪ , ১০:৫৮ এএম

পাহাড় থেকে কিশোরের গলিত লাশ উদ্ধার ছবি: সিটিজেন নিউজ

চট্টগ্রাম মহানগরে মো. রাসেল (১৩) নামে এক কিশোরের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের তিনদিন পর সোমবার (৩ আগস্ট) রাতে জালালাবাদ পাহাড় থেকে লাশটি উদ্ধার করা হয়েছে।

মৃত মো. রাসেল (১৩)খুলশী থানাধীন জালালাবাদ কাশেম কলোনির বাসিন্দা এক দিনমজুরের ছেলে। সে স্থানীয় একটি স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্র

খুলশী থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী বলেন, গত ৩১ জুলাই রাসেল নিখোঁজ হয়। বিভিন্ন জায়গায় খোঁজ নিয়েও তার সন্ধান পায়নি পরিবার। বিষয়টি খুলশী থানাকেও জানানো হয় পরিবারে পক্ষ থেকে। একপর্যায়ে সোমবার রাতে জালালাবাদ পাহাড়ে রাসেলের গলিত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে ওই কিশোরকে খুন করা হয়েছে। তার লাশটি পচে বিকৃত হয়ে গেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।