সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-০৮-০৩ , ০৩:২২ পিএম
ছবি: সিটিজেন নিউজ
গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে ৩০ জন মারা গেছে। এ নিয়ে করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩ হাজার ১৮৪ জন। গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ২৪৯ টি নমুনা পরীক্ষা করে ১৩শ ৫৬ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ফলে দেশে করোনা শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ২ লাখ ৪২ হাজার ১০২ জন।
আজ সোমবার (৩ আগস্ট) দুপুর আড়াইটায় করোনা পরিস্থিতি নিয়ে অনলাইনে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত বুলেটিনে এসব তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৬৬ জন। সব মিলে মোট সুস্থ হয়েছেন ১ লাখ ৩৭ হাজার ৯০৫ জন।
এদিকে, মৃত ৩০ জনের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, এদের মধ্যে ২৫ জন পুরুষ ও ৫ জন নারী। বয়স ভিত্তিক তথ্য বিশ্লেষণে দেখা গেছে, ৩১-৪০ বছরের মধ্যে ২ জন, ৪১-৫০ বছরের মধ্যে ৩ জন, ৫১-৬০ বছরের মধ্যে ৪ জন, ৬১-৭০ বছরের মধ্যে ১৪ জন, ৭১-৮০ বছরের মধ্যে ৫ জন মারা গেছেন, ৮১-৯০ বছরের মধ্যে ১ জন এবং ৯০ বছরের উর্দ্ধে ১ জন মারা গেছেন।
এলাকাভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ঢাকা বিভাগে ১৫ জন, চট্টগ্রাম বিভাগে ৫ জন, খুলনা বিভাগে ৪ জন, রাজশাহী বিভাগে ৩ জন, ময়মনসিংহ বিভাগে ২ জন, সিলেট বিভাগে ১ জন এবং রংপুর বিভাগে ১ জন মৃত্যুবরণ করেছেন।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.