নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৮-০৩ , ১০:১২ এএম
ছবি: সিটিজেন নিউজ
নীলফামারীর কিশোরগঞ্জে নৈশ কোচের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত হয়েছে। রোববার (২ আগস্ট) রাতে কিশোরগঞ্জ উপজেলা শহরের পানি উন্নয়ন বোর্ড অফিসের সামনে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন—মোটরসাইকেল চালক লিটন হোসেনের ৮ মাসের শিশুপুত্র আব্দুর রহিম, শাশুড়ি রোজিনা বেগম ও শ্যালিকা আদুরী আক্তার। তাদের বাড়ি রংপুরের গঙ্গাচড়া উপজেলার কোলকোন্দ গ্রামে।
পুলিশ ও এলাকাবাসী জানান, রোববার রাতে গঙ্গাচড়া উপজেলার কোলকোন্দ গ্রামের লিটন ইসলাম মোটর সাইকেলে স্ত্রী রুমা আখতার, ছেলে আব্দুর রাহিম, শ্যালিকা আদুরী বেগমকে নিয়ে কিশোরগঞ্জের কালিকাপুরে নানা শ্বশুরের বাড়ি যাচ্ছিলেন। এ সময় জলঢাকার মীরগঞ্জ থেকে ছেড়ে আসা নৈশ কোচের সাথে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে লিটন ইসলাম প্রাণ বেঁচে গেলেও বাকিরা মারা যান।
কিশোরগঞ্জ থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশীদ জানান, কিশোরগঞ্জের পুটিমারী ইউনিয়নে মামাশ্বশুরের বাড়িতে ঈদের দাওয়াত খেতে মোটরসাইকেল যোগে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ঘাতক কোচটিকে আটক করেছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.