এই মাসে আমি আমার সবাইকে হারিয়েছি: প্রধানমন্ত্রী

 সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-০৮-০২ , ০১:০৫ পিএম

এই মাসে আমি আমার সবাইকে হারিয়েছি: প্রধানমন্ত্রী ছবি: সিটিজেন নিউজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মহামারির সময়ে সরকার মানুষের পাশে দাঁড়িয়েছে। মানুষ যাতে উন্নত জীবন পায় সেটাই আমাদের লক্ষ্য। শোকের মাসব্যাপী কর্মসূচির প্রথম দিনে কৃষক লীগ আয়োজিত রক্তদান কর্মসূচিতে ভিডিও কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, সরকার জাতির পিতার আদর্শ বাস্তবায়নে কাজ করছে; গরীব, এতিম, অসহায়দের মুখে খাবার তুলে দেয়ার সর্বোচ্চ চেষ্টা করছে। 

তিনি আরও বলেন, করোনার এই দুঃসময়ে সহযোগী সংগঠনগুলো ভালো কাজ করছে। এই মাসে আমি আমার সবাইকে হারিয়েছি। তাদের আত্মার মাগফেরাত কামনা করছি।