হাটহাজারী প্রতিনিধি
আপডেট: ২০২০-০৮-০২ , ১১:২৮ এএম
ছবি: সিটিজেন নিউজ
চট্টগ্রামের হাটহাজারীতে কোরবানি দেওয়ার সময় মহিষের আঘাতে সাইনান (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১ আগস্ট) সকালে পৌরসভার ইসহাক ডাক্তারের বাড়িতে এ ঘটনা ঘটে। এ সময় শাহারিয়াদ জিহান (২৫) নামের এক যুবক আহত হয়।
স্থানীয়রা জানায়, ইসহাক ডাক্তারের বাডির মরহুম ফরিদ মিস্ত্রির পরিবার পবিত্র ঈদুল আযহার জন্য নেওয়া ১টি মহিষ ও ১টি গরু নিয়ে জবেহ করার সময় মহিষের আঘাতে মো. সাইনান ঘটনাস্থলে মারা যায়।
এ সময় আহত শাহারিয়াদ জিহানকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার পরিবারের পক্ষ থেকে দোয়া চেয়েছেন।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.