নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৭-৩১ , ০৪:৩৯ পিএম
প্রধানমন্ত্রী শেখ হাসিনা
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। শুক্রবার (৩১ জুলাই) এক ভিডিও বার্তা দেশ ও দেশের বাইরে অবস্থানরত সব বাংলাদেশীকে ঈদের শুভেচ্ছা জানান তিনি।
৪৪ সেকেন্ড দীর্ঘ ভিডিও বার্তায় শেখ হাসিনা বলেন, প্রিয় দেশবাসী আসসালামুআলাইকুম। বছর ঘুরে আমাদের মাঝে আবার এসেছে পবিত্র ঈদুল আজহা। করোনা ভাইরাসের মহামারির এ দুঃসময়ে সব আঁধার কাটিয়ে ঈদুল আজহা আমাদের জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ।
'কোরবানির ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে দেশ ও দেশের মানুষের কল্যাণে আত্মনিয়োগ করি। দেশ ও দেশের বাইরে অবস্থানরত সব বাংলাদেশী ভাই-বোনকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি। করোনা ভাইরাস রোধে স্বাস্থ্যবিধি মেনে চলুন। সুস্থ থাকুন নিরাপদে থাকুন। ঈদ মোবারক।
এর আগে মোবাইল ফোন অডিও বার্তায় দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১ আগস্ট (শনিবার) সারাদেশের ঈদুল আজহা উদযাপিত হবে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.