নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৭-৩১ , ১০:৩০ এএম
ছবি: সিটিজেন নিউজ
পিরোজপুরে মঠবাড়িয়ার একটি বাসা থেকে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩১ জুলাই) সকাল ৯টার দিকে পুলিশ এ মরদেহ উদ্ধার করে।
নিহতরা হলেন মঠবাড়িয়ায় উপজেলার ধানীসাফা ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের সাফা গ্রামের মো. আয়নাল হোসেন হাওলাদার (৩৫), তার স্ত্রী খুকু মনি (২৫) ও তার তিন বছরের শিশু কন্যা আঁখি আক্তার।
নিহত আয়নালের বড় ভাই মো. হেলাল হাওলাদার জানায়, তার (আয়নাল) স্ত্রী বাড়িতে বসে শিশু শ্রেণির দুই ছাত্রদের প্রাইভেট পড়াতেন। আজ শুক্রবার সকালে ওই ছাত্ররা পড়তে এসে ঘরের দরজা খোলা পেয়ে ঘরে ঢুকে ওই তিনজনের মরদেহ দেখে চিৎকার করে। এ সময় তাদের ডাক-চিৎকারে স্থানীয়রা এসে তাদের মৃত্যু অবস্থায় দেখে ও থানা পুলিশকে খবর দেন। ওই ঘরের পেছনের সিঁদ কাটা রয়েছে। নিহত আয়নাল ও তার স্ত্রীর হাত পেছনে বাঁধা ও ঘরের আড়ার সঙ্গে কাপড় দিয়ে ঝুলানো রয়েছে। আর শিশু কন্যাটিও ঝুলানো রয়েছে।
পিরোজপুর জেলা পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান মঠবাড়িয়ার ওই তিনজনের মরদেহ উদ্ধারের খবর নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাদের হত্যা করা হয়েছে। এখনও তাদের সুরাতহাল তৈরি করা হয়নি। তবে ধারণা করা হচ্ছে তাদের পূর্বপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.