নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৭-৩১ , ১০:০৮ এএম
ছবি: সিটিজেন নিউজ
সিলেটের ওসমনী নগর উপজেলার বড়াইয়া এলাকায় বাস-প্রাইভেটকার সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। শুক্রবার (৩১ জুলাই) সকালে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সকালে সিলেটমুখী কুমিল্লা ট্রান্সপোর্টের একটি বাস ও ঢাকামুখী একটি প্রাইভেটকারের মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে। বাসের সঙ্গে ধাক্কা খেয়ে প্রাইভেটকারের অর্ধেকটাই বাসের সামনের দিকে নিচে ঢুকে যায়। এসময় ঘটনাস্থলেই পাঁচজন মারা যান।
এদিকে, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে কাটার মেশিন দিয়ে প্রাইভেটকার ও বাসের সামনের অংশ কেটে মৃতদের বের করে নিয়ে আসেন। নিহত ও আহতরা সবাই প্রাইভেটকারের যাত্রী। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.