নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৭-৩০ , ০৪:১৬ পিএম
ছবি: সিটিজেন নিউজ
চট্টগ্রামে বাসচাপায় এহেসানুল হক নামে এক পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে নগরীর কোতোয়ালী থানার মেরিনার্স রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত এহেসানুল হক কক্সবাজারের উখিয়া উপজেলার পশ্চিম মরিশ্চ্যা বাজার এলাকার আবুল কালাম আজাদের ছেলে। তিনি চট্টগ্রাম জেলা সদর কোর্টে পিএসআই হিসেবে কর্মরত ছিলেন।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের এসি (কোতোয়ালী) নোবেল চাকমা জানান, সকালে মোটরসাইকেলযোগে বাকলিয়া এলাকার বাসা থেকে কর্মস্থলে যাচ্ছিলেন এহসান। মেরিনার্স রোড এলাকায় পৌঁছলে যাত্রীবাহী একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, বাসসহ চালককে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.