৫০ পোর্টাল চূড়ান্ত, ঈদের পরই নিবন্ধন: তথ্যমন্ত্রী

 নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৭-৩০ , ০৩:১০ পিএম

৫০ পোর্টাল চূড়ান্ত, ঈদের পরই নিবন্ধন: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, গোয়েন্দা সংস্থার রিপোর্টের ভিত্তিতে দেশের ৫০টি অনলাইন গণমাধ্যমকে প্রথমে নিবন্ধন দেয়া হবে। ঈদের পর এসব অনলাইন গণমাধ্যম নিবন্ধন ফি জমা দেয়াসহ প্রক্রিয়া অনুসরণ করে নিবন্ধন নিতে পারবে। বৃহস্পতিবার (৩০ জুলাই) সচিবালয়ে এসব কথা বলেন তিনি।

এছাড়া যে সব অনলাইন গণমাধ্যমের ব্যাপারে নেতিবাচক রিপোর্ট পাওয়া গেছে তাদের নিবন্ধন না দেয়ার সিদ্ধান্ত হয়েছে বলেও জানান তথ্যমন্ত্রী।

নিবন্ধিত অনলাইন পোর্টালগুলোর মধ্যে রয়েছে, বাংলা ট্রিবিউন, সংবাদ প্রতিদিন২৪ ডটকম, টাইম বাংলা নিউজ ডটকম, বিডি২৪ লাইভ ডটকম, ইউনাইটেড নিউজ ২৪ ডটকম, নিরাপদ নিউজ ডটকম, ইপি-বিডি ডটকম, দ্য মেইল বিডি ডটকম, ইউ ৭১ নিউজ ডটকম, কারেন্ট নিউজ ডটকম ডটবিডি, লেটেস্ট নিউজ বিডি ডটকম, সময়ের চিত্র ডটকম, বার্তা৭১ ডটকম, দ্য রিপোর্ট ২৪ ডটকম, নিউজ জার্নাল২৪ ডটকম, আওয়ার নিউজ বিডি ডটকম, ওমেনআই২৪ ডটকম, গ্রিনওয়াচ বিডি ডটকম, সিনিউজ ভয়েস ডটকম, এবিনিউজ২৪ ডটকম, আওয়ার নিউজ২৪ ডটকম, বিডিলাইভ ২৪ ডটকম, বাংলাদেশ২৪ অনলাইন ডটকম, উত্তরণ বার্তা ডটকম, জাগো বার্তা ডটকম, হট নিউজ২৪ বিডি ডটকম, শেয়ার নিউজ২৪ ডটকম, জাগোনিউজ ডটকম, বার্তা বাজার ডটকম, রাইজিং বিডি ডটকম, ঢাকা ডিপ্লোমেট ডটকম, বিডি মর্নিং ডটকম, বিবার্তা ২৪ ডটনেট, জুম বাংলা ডটকম, ঢাকাটাইমস ডটকম বিডি, ডেইলি ভোরের পাতা ডটকম, দিনের শেষে ডটকম, সমকাল ডটনেট, বনিকবার্তা ডটকম, ফিনান্সিয়াল একসপ্রেস বিডি ডটকম, ভোরের কাগজ ডটকম, বর্তমান খবর ডটকম, ঢাকা ট্রিবিউন ডটকম এবং একুশে সংবাদ ডটকম।