নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৭-৩০ , ০১:৪৩ পিএম
ছবি: সিটিজেন নিউজ
ঈদের সময় করোনা সংক্রমণ বাড়তে পারে বলে আশঙ্কা করছেন খোদ স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে সচিবালয়ে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের আওতাধীন বিভিন্ন সংস্থার বার্ষিক কর্মসম্পাদন চুক্তি সই অনুষ্ঠানে এমন শঙ্কা জানান স্বাস্থ্যমন্ত্রী।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, মহামারির মধ্যে সবসময় মাস্ক পরার বিষয়টি নিশ্চিত করা তার মন্ত্রণালয়ের হাতে নেই। ফলে কোরবানির পশুরহাট, জবাই কার্যক্রম ছাড়াও বন্যার কারণে দেশজুড়ে সংক্রমণ বাড়তে পারে।
জাহিদ মালেক দাবি করেন, টেলিমেডিসিনের কারণে হাসপাতালে রোগী কম। টেস্ট করার সংখ্যা কমানো হয়নি, টেস্ট করতে কম আসছে লোকজন। তবে করোনা পরিস্থিতি আগের থেকে ভালো বলেও দাবি করেন স্বাস্থ্যমন্ত্রী।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.