নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৭-৩০ , ১১:২৫ এএম
ছবি: সিটিজেন নিউজ
এবার কোরবানির ইদে ১ কোটি ৬ লাখ দরিদ্র পরিবারকে ১০ কেজি করে চাল দেবে সরকার। এরই মধ্যে এ চাল ছাড় করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা যায়।
সূত্র জানায়, ইদুল আজহায় ১ কোটি ৬ লাখ পরিবারের মাঝে মোট ১ লাখ ৬ হাজার মেট্রিক টন চাল বিতরণ করা হবে। এরইমধ্যে সেই চাল খাদ্য মন্ত্রণালয় থেকে বরাদ্দ করা হয়েছে। যা পর্যায়ক্রমে বিভিন্ন এলাকার জন্য ছাড় করা হয়েছে। কোরবানির আগেই ক্ষতিগ্রস্ত ও দরিদ্র পরিবার শনাক্ত করে তাদের হাতে সরকারের এই সহায়তা পৌঁছে দিতে জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য সরকারের ত্রাণ সহায়তার বাইরে অতিরিক্ত সহায়তা হিসেবে দেশের ১ কোটি ৬ লাখ পরিবারের প্রতিটি পরিবারকে ১০ কেজি করে চাল দেওয়া হচ্ছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.