নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৭-৩০ , ১০:৪৩ এএম
ছবি: সিটিজেন নিউজ
চট্টগ্রামের লোহাগাড়ায় বাস-ট্রাক সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে বার আউলিয়া সড়কে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছে আরও ১৪জন।
নিহতরা হলেন, মো. সওকত (২৫)। তাৎক্ষনিকভাবে আরেকজনের নাম জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করে লোহাগাড়া থানার পুলিশ উপ-পরিদর্শক (এসআই) মো. দুলাল সিটিজেন নিউজকে জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে চট্টগ্রামের লোহাগাড়া থানাধীন পদুয়াস্থ বার আউলিয়া বিশ্ববিদ্যালয় কলেজের সামনে সৌদিয়া পরিবহনের একটি বাস ও ডায়মন্ড সিমেন্টের ট্রাকের সংঘর্ষ হয়। এ ঘটনায় ঘটনাস্থলে ২জন নিহত হয়েছে। আহতদের মধ্যে ১০জনকে স্থানীয় মেডিকেল কলেজ ও ৫জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার সিটিজেন নিউজকে জানান, সকাল সাড়ে ১০টার দিকে ৫জনকে চমেকে নিয়ে আসা হয়েছে। আহতদের অবস্থা স্বভাবিক রয়েছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.