নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৭-২৯ , ০৭:৩৪ পিএম
ছবি: সিটিজেন নিউজ
চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন এলাকায় র্যাব অভিযান চালিয়ে চালিয়ে ১০ হাজার ইয়াবাসহ ২জনকে আটক করে। বুধবার (২৯ জুলাই) সন্ধ্যায় উপজেলার উপজেলার চর ফরিদ এলাকা থেকে তাদের আটক করে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ানের (র্যাব-৭) একটি অভিযানিক দল। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপও জব্দ করা হয়েছে।
আটককৃতরা হলেন, সাতকানিয়া উপজেলার কেরানীহাটের নয়াপাড়া গ্রামের মৃত শফির ছেলে মো. শওকত হোসেন (২৫), একই উপজেলার ছদাহ ফাকিরহাটের আশ্রয়ণ প্রকল্প গ্রামের মোহাম্মদ রফিকের ছেলে মো. শওকত হোসেন (২৫)।
র্যাবের দাবি, আটককৃতরা মাদক ব্যবসায়ী।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) মাহমুদুল হাসান মামুন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চর ফরিদ এলাকায় কক্সবাজার থেকে চট্টগ্রাম শহরমুখী একটি পিকআপকে থামানোর সংকেত দেওয়া হয়। র্যাবের উপস্থিতি দেখে অদূরে গাড়ি থামিয়ে পালিয়ে যাওয়ার সময় দুই যুবককে গ্রেফতার করা হয়। এরপর তাদের কাছ থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.