নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৭-২৯ , ০৭:২৬ পিএম
ছবি: সিটিজেন নিউজ
চট্টগ্রাম মহানগরের আখতারুজ্জামান ফ্লাইওভারে ছিনতাইয়ে জড়িত আরও ৩ জন গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৯ জুলাই) পাঁচলাইশ থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভুঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতরা হলেন, মো. নুরনবী (১৮), মো. ফয়সাল (১৬) ও মো. সজিব (১৬)।
আবুল কাশেম ভুঁইয়া জানান, চট্টগ্রাম নগরের আখতারুজ্জামান ফ্লাইওভার ও আশপাশ এলাকায় ছিনতাইয়ে জড়িত এক যুবক ও দুই কিশোরকে গ্রেফতার করেছে পাঁচলাইশ থানা পুলিশ। একই অভিযানে ছিনতাইকৃত তিনটি মোবাইল ও ছোরা উদ্ধার করা হয়েছে।
তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে, তারা আখতারুজ্জামান ফ্লাইওভার ও ফ্লাইওভারের নিচে ষোলশহর স্টেশন ও আশপাশে ভাসমান অবস্থায় থেকে গাম খেয়ে নেশা করে। এরপর বিভিন্ন মানুষের কাছ থেকে মোবাইল, টাকা-পয়সা ছিনিয়ে নেয়।
এর আগে, সোমবার (২৭ জুলাই) গভীর রাতে নগরীর আকবর শাহ থানার সাহের পাড়া এলাকা থেকে চারজনকে গ্রেফতার করে র্যাব; তারা ফ্লাইওভারে ছিনতাইয়ে জড়িত বলে দাবি করেছে র্যাব।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.