নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৭-২৯ , ০৪:০৮ পিএম
চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার কাকৈরতলা এলাকায় যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। বুধবার (২৯ জুলাই) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সিএনজি অটোরিকশা চালক শাহরাস্তির হোসেনপুর গ্রামের মনির হোসেন (৩০), যাত্রী ফেনী সোনাগাজীর চরচান্দিয়া গ্রামের গুণধর চক্রবর্তী (৭০) ও নোয়াখালীর চর আমান উল্লা গ্রামের হরি চন্দ্র চক্রবর্তী (৫৫)। এ ঘটনায় গুরুতর আহত নজরুল ইসলাম নামে একজনকে কুমিল্লায় পাঠানো হয়ে।
জানা গেছে, গতকাল মঙ্গলবার মেহের উত্তর ইউনিয়নের খনেশ্বর ঠাকুরবাড়িতে আসেন গুণধর চক্রবর্তী ও হরি চন্দ্র চক্রবর্তী। সেখানে তাদের এক আত্মীয়ের শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে এসেছিল তারা। বুধবার কুমিল্লার মুদাফফরগঞ্জ হয়ে তারা অটোরিকশায় নোয়াখালী যাচ্ছিলেন। এসময় চাঁদপুর থেকে ছেড়ে যাওয়া পদ্মা এক্সপ্রেস নামে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনার শিকার হন তারা।
শাহরাস্তি থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহআলম জানান, সিএনজিচালিত অটোরিকশা বাসকে ওভারটেক করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ বাস ও অটোরিকশা জব্দ করেছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.