কক্সবাজার প্রতিনিধি
আপডেট: ২০২০-০৭-২৯ , ০৯:৩৭ এএম
ছবি: সিটিজেন নিউজ
কক্সবাজারের রামুতে মাছ বোঝাই মিনিট্রাকের চাপায় কলেজ শিক্ষকসহ দুইজন নিহত হয়েছেন। বুধবার (২৯ জুলাই) ভোর ৬টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক স্কুল শিক্ষক।
নিহতরা হলেন- উপজেলার জোয়ারিয়ানাল ঘোনারপাড়া এলাকার মৃত চাঁদ মিয়া সওদাগরের ছেলে কক্সবাজার সরকারি কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক শফিউল আলম (৫৫) ও একই ইউনিয়নের সিকদার পাড়ার মৃত নূর আহাম্মদ সিকদারের ছেলে জোয়ারিয়ানালা বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মাহাবুব মোর্শেদ আমিন (৫৬)। এ দুর্ঘটনায় জোয়ারিয়ানালা এইচএম সাঁচী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বোরহান উদ্দিন (৫৫) গুরুতর আহত হয়েছেন।
জানা যায়, হতাহত ৩ জনই ফজরের নামাজ আদায় করে প্রতিদিনের মতো সড়কের পাশ দিয়ে হাঁটছিলেন। এ সময় মাছ বোঝাই মিনিট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়, অপরজন হাসপাতালে মারা যান। এ ছাড়া আহত বোরহান উদ্দিনকে মুমূর্ষু অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রামু থানার উপ-পরিদর্শক মো. কামাল জানান- এতে ঘটনাস্থলে এবং হাসপাতালে নেওয়ার পর ২ জনের মৃত্যু হয়েছে। আহত ১ জনকে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা নেওয়া হবে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.