শিবচরে মাইক্রোবাসের ধাক্কায় ২জন নিহত

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৭-২৯ , ০৯:২৯ এএম

শিবচরে মাইক্রোবাসের ধাক্কায় ২জন নিহত ছবি: সিটিজেন নিউজ

মাদারীপুর জেলার শিবচরে মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে উপজেলার কাঁঠালবাড়ী ঘাট সংলগ্ন মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- উপজেলার কুতুবপুর ইউনিয়নের করিম হাওলাদারকান্দি গ্রামের আয়নাল মাতুব্বরের ছেলে মিঠু (১৮) এবং একই গ্রামের সোবাহান হাওলাদারের মেয়ে নুপুর (২৫)।

জানা গেছে, ওষুধ নিয়ে নাওডোবা এলাকার জমাদ্দার স্ট্যান্ড থেকে মিঠুর (সম্পর্কে বেয়াই) মোটরসাইকেলে করে নূপুর নামের মেয়েটি বাড়ি ফিরছিলেন। ফেরার পথে দুর্ঘটনায় ঘটনাস্থলেই ছেলেটির মৃত্যু হয়। গুরুতর আহতাবস্থায় মেয়টিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে পথে তার মৃত্যু হয়।

শিবচর হাইওয়ে থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অহিদুজ্জামান জানান, এ ঘটনায় মাইক্রোবাস চালককে আটক করা হয়েছে।