নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৭-২৯ , ০১:০০ এএম
ছবি: সিটিজেন নিউজ
চট্টগ্রাম মহানগরীর ফ্লাইওভারে সুতা বেঁধে ছিনতাই করে এমন এক চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে আকবরশাহ থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ানের (র্যাব-৭) একটি অভিযানিক দল। এসময় ছিনতাইয়ে ব্যবহৃত চারটি ছোরা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- মো. জাকির হোসেন (৩২), মো. সুমন (১৯), মো. দেয়োল হোসেন (১৯) ও মো. হাসান (১৯)। এ ছাড়া অন্য দুজন শিশু হওয়ার কারণে র্যাব তাদের পরিচয় প্রকাশ করেনি।
এই বিষয়ে র্যাব-৭-এর সহকারী পরিচালক মো. মাহমুদুল হাসান মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে, ফ্লাইওভারে সুতা বেঁধে ছিনতাই করে এমন একটি চক্রের সদস্যরা আকবরশাহ থানার সাহেবপাড়া এলাকায় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই কিশোরসহ ছয়জনকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ফ্লাইওভারে সুতা বেঁধে মোটরসাইকেল আরোহীসহ পথচারীদের কাছ থেকে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার তথ্য স্বীকার করে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.