চট্টগ্রামে ১৮ ভরি চোরাই স্বর্ণালঙ্কারসহ ২জন গ্রেফতার

 নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৭-২৮ , ০২:৩৫ পিএম

চট্টগ্রামে ১৮ ভরি চোরাই স্বর্ণালঙ্কারসহ ২জন গ্রেফতার ছবি: সিটিজেন নিউজ

চট্টগ্রামের কোরবানীগঞ্চ থেকে চোরাই স্বর্ণ কেনা-বেচার দায়ে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে করেছে পুলিশ।সোমবার (২৭ জুলাই) দুপুর ২টা ২০ মিনিটের দিকে তাদের গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- দুলাল বণিক (৫৩) ও  ছেলে আনোয়ার (২৮)।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে নগর পুলিশের দক্ষিণ জোনের উপকমিশনার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) শাহ মুহাম্মদ আব্দুর রউফ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার দুপুর ২টার পর কোতোয়ালী থানার গনি বেকারীর মোড় থেকে ২১টি ইয়াবাসহ আনোয়ার নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে আনোয়ার একাধিক মাদক, অস্ত্র ও চুরির মামলার আসামি বলে স্বীকার করে।

তিনি জানান, কোরবানীগঞ্জ এলাকায় দুলাল বনিক নামের এক ব্যক্তির কাছে সে চোরাই স্বর্ণালঙ্কার বিক্রয় করে এবং আরও অনেক চোর থেকেও উক্ত দুলাল বনিক চোরাই স্বর্ণ কিনে থাকে। এ তথ্য পেয়ে কোরবানীগঞ্জ দুলাল বণিকের বাসায় অভিযানে যায় কোতোয়ালী থানা পুলিশ। অভিযানে বাসার আলমারির ড্রয়ারে ১৭ ভরি ১২ আনা ৩ রতি চোরাই স্বর্ণালঙ্কার পাওয়া যায়।

এসময় তার জব্দকৃত স্বর্ণালঙ্কারের কোন বৈধ কাগজপত্র পাওয়া যায়নি বলে জানান তিনি।