স্যানিটাইজার থেকে আগুনে দগ্ধ চিকিৎসক মারা গেছেন

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৭-২৮ , ০৯:৩৮ এএম

স্যানিটাইজার থেকে আগুনে দগ্ধ চিকিৎসক মারা গেছেন ছবি: সিটিজেন নিউজ

রাজধানীর হাতিরপুলের নিজ বাসায় হ্যান্ড স্যানিটাইজার থেকে লাগা আগুনে দগ্ধ চিকিৎসক রাজিব ভট্টাচার্য (৩৬) মারা গেছেন। মঙ্গলবার (২৮ জুলাই) সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

গত মঙ্গলবার (২১ জুলাই) দিনগত রাতে আগুনে দগ্ধ হন ডা. রাজিব ও তার স্ত্রী ডা. অনূসূয়া ভট্টাচার্য (৩২)।

ডা. রাজিব ভট্টাচার্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক ছিলেন এবং তার স্ত্রী ডা. অনূসূয়া ভট্টাচার্য (৩২) শ্যামলী সেন্ট্রাল মেডিকেল চক্ষু বিভাগের রেজিস্ট্রার।

প্রসঙ্গত. গত মঙ্গলবার রাত দেড়টার দিকে ডা. রাজীব একটি বড় বোতল থেকে হ্যান্ড সেনিটাইজার ছোট বোতলে ঢালছিলেন। এসময় বোতল থেকে সেনিটাইজার পড়ে গেলে সিগারেট বা মশার কয়েলের আগুনের সংস্পর্শে তার শরীরে আগুন ধরে যায়। তাকে বাঁচাতে গিয়ে স্ত্রীও দগ্ধ হন। পরে পাশের ফ্ল্যাটের বাসিন্দা হাসপাতালে নিয়ে যান। তবে, তাদের একমাত্র কন্যা রাজশ্রী তিন সপ্তাহ আগে দাদা-দাদীর বাড়ি কুমিল্লায় বেড়াতে যায়।