নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৭-২৭ , ০৫:২৪ পিএম
ছবি : সিটিজেন নিউজ
‘আমার প্রথম কাজ হবে মহামারি সামাল দেওয়া’ বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের সদ্য দায়িত্ব নেওয়া মহাপরিচালক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম। সোমবার (২৭ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণের পর অনলাইনে প্রথম সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমার প্রথম কাজ হবে মহামারি সমাল দেওয়া। কারণ আগে তো বাঁচি, তারপর অন্যকিছু। বাঁচলে দুর্নীতি দূর করতে কাজ করা যাবে।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতি মানুষের আস্থা ফেরানোর বিষয়ে নতুন ডিজি বলেন, এ ক্ষেত্রে আমি সবার সহযোগিতা চাই। আপনারা এক মাস দুই মাস দেখেন আমরা কাজ করি, তারপর মূল্যায়ন করবেন। সবার সহযোগিতা পেলে আমরা অবশ্যই আস্থা ফেরাতে পারব।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.