নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৭-২৭ , ০২:২৯ পিএম
ছবি: সিটিজেন নিউজ
চট্টগ্রামে কিশোর মারুফের আত্মহত্যার ঘটনায় এসআই হেলালসহ চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে। সোমবার (২৭ জুলাই) সকালে মহানগর হাকিম আদালতে মারুফের মা রুবিনা আক্তার বাদী হয়ে মামলা করেন।
মামলা আমলে নিয়ে গোয়েন্দা পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। হেলাল ছাড়া মামলার অন্য আসামিরা হলেন- পুলিশের সোর্স চান্দু, হেলাল ও রুবেল।
গত ১৬ই জুলাই নগরীর আগ্রাবাদ মসজিদ গলিতে ডবলমুরিং থানার এস আই হেলাল ও কয়েকজন সোর্স মিলে অভিযানের নামে কিশোর মারুফকে ইয়াবা দিয়ে ফাঁসানোর চেষ্টা করে বলে অভিযোগ ওঠে। এসময় তার মা-বোনকে লাঞ্ছিত করা হয়। মা-বোনের অপমান সহ্য করতে না পেরে আত্মহত্যা করে দশম শ্রেণির ছাত্র মারুফ। এ অভিযোগে এস আই হেলালকে সাময়িক বরখাস্ত করা হয়।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.