মো. ইমরান হোসাইন । আনোয়ারা প্রতিনিধি
আপডেট: ২০২০-০৭-২৭ , ০১:৪৫ পিএম
ছবি: সিটিজেন নিউজ
চট্টগ্রামের কোরিয়ার কেইপিজেডে বাসের ধাক্কায় মো. পারভেজ উদ্দিন শাহ্ (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (২৭ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে কর্ণফুলী থানার কোরিয়ান কেইপিজেড কর্ণফুলী সুজ ইন্ডাস্ট্রিজ (কেএসআই) ২নং গেইটের সামনে এ ঘটনা ঘটে।
নিহত পারভেজ বৈরাগ ইউনিয়নের উত্তর গুয়াপঞ্চক শাহ্ বাড়ির মো. আনোয়ার হোসেন সওদাগরের ছেলে।
স্থানীয়রা জানান, সকালে দুইভাই মোটরসাইকেল করে কেইপিজেডের কর্ণফুলী সুজ ইন্ডাস্ট্রিজ (কেএসআই) কর্মস্থলে যাওয়ার পথে ২নং গেইটে গেলে অপর দিক থেকে দ্রুতগামী শ্রমিকবাহী বাস (চট্ট-মেট্রো খ-০৫-০০০৬) শ্রমিকদের গেইটে নামিয়ে যাওয়ার সময় মুখোমুখি সংর্ঘষের ঘটনা ঘটে। এসময় বাসের সাথে ধাক্কা লেগে ছিটকে পড়ে যায় দুইজনেই। গুরুত্ব আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে দুইজনকে মেডিকেলে নিয়ে গেলে সেখানে পারভেজের মৃত্যু হয়। অপরজনও গুরুত্ব আহত অবস্থায় মেডিকেলে ভর্তি রয়েছেন তার ছোটভাই রায়হান।
বিষয়টি নিশ্চিত করে কর্ণফুলী থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন বলেন, বাসের ধাক্কায় এক যুবক নিহত হওয়ার ঘটনার খরব পেয়ে ঘটনাস্থলে পুলিশ গাড়ি দুইটি জব্দ করা হয়েছে। বাসের চালক ও হেলপারকে আটক করা সম্ভব হয়নি।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.